সেলিব্রেটিং লাইফে ওস্তাদ রশীদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আবারও আয়োজন করেছে ‘সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা’। আলোকচিত্রী, গীতিকার এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা খুঁজে বের করার জন্য কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাটি। আগামী ১২ সেপ্টেম্বর এবারের প্রতিযোগিতার বিজয়ীদের হাতে দেওয়া হবে পুরস্কার। অনুষ্ঠানে এবার বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশীদ খানের পরিবেশনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সবশেষে থাকবে ওস্তাদ রশীদ খানের পরিবেশনা।