সেলিম আল দীন স্মরণে নাট্যো ৎ সব
সেলিম আল দীনের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী নাট্যো ৎ সব। এই উ ৎ সব যৌথভাবে আয়োজন করছে ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং দ্যাশ বাংলা থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার লবিতে নাট্যো ৎ সবের উদ্বোধন হবে ১৮ আগস্ট সন্ধ্যায়। উদ্বোধন করবেন আইটিআইয়ের সভাপতি রমেন্দু মজুমদার এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উ ৎ সবের স্লোগান ‘মঙ্গল প্রদীপে পূজিব তোমারে নাট্যগুরু সেলিম আল দীন’। স্লোগানে সংগীত কোরিওগ্রাফির মধ্য দিয়ে উ ৎ সব উদ্বোধন করা হবে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। নাট্যো ৎ সবের উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যায় নিমজ্জন নাটকের প্রদর্শনী করবে ঢাকা থিয়েটার। একই সময়ে এক্সপেরিমেন্টাল হলে হবে স্বপ্নদলের ফেস্টুনে লেখা স্মৃতি নাটকের প্রদর্শনী। স্টুডিও থিয়েটার হলে পুত্র নাটকের প্রদর্শনী করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ১৯ আগস্ট বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক।উ ৎ সবের সদস্যসচিব জাহিদ রিপন বলেন, ‘বাংলা নাটককে সম্মানের জায়গায় নিয়ে গেছেন সেলিম আল দীন। বাংলা নাটকের মুক্তির জন্য তাঁর অবদান অনস্বীকার্য। রমজানের কারণে এবার উ ৎ সব কিছুটা ছোট পরিসরে আয়োজন করা হয়েছে।’ উ ৎ সব শেষ হবে ১৯ আগস্ট।