সেলিম আল দীন স্মরণে ফাহমিদার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে আজ সোমবার সন্ধ্যায় ফাহমিদা নবীর একক গানের অনুষ্ঠান হবে। সেলিম আল দীন স্মরণে ‘জীবনের জয়গান’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র।ফাহমিদা জানান, এখানে তিনি সেলিম আল দীন রচিত বিভিন্ন গান পরিবেশন করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।