সেলিম-তারিনের হলদে বাস
পুরোনো একটি বাস ডিপোতে শেফালির সংসার। প্রতিবেশী মোনাজাত আর ট্রাকচালক ফনা মুন্সি শেফালির সঙ্গী। মোনাজাতের মনের মানুষ শেফালি। কিন্তু শেফালির কাছে মোনাজাত একজন মূল্যহীন মানুষ। কেননা, তিনি একজন বেকার এবং শারীরিক প্রতিবন্ধী। শেফালির শত বঞ্চনার পরও মোনাজাত মনে মনে সব সময় তাঁকে চান। কারণ, তিনি শেফালিকে ভালোবাসে এবং বিয়ে করতে চান। অন্যদিকে শেফালির প্রতি মোনাজাতের এ ভালোবাসাটা সহজভাবে মেনে নিতে পারে না ট্রাকচালক ফনা মুন্সি। শুরু হয় দুজনের দ্বন্দ্ব। আর এ দুজনের কেন্দ্রবিন্দুতে শেফালি। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় হলদে বাস নাটকের গল্প। সম্প্রতি গাবতলী বাস টার্মিনালে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার আর পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ।নাটকটি সম্পর্কে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এ নাটকের পরিচালকের সঙ্গে এর আগেও আমার কাজ করা হয়েছে। নতুন হলে সে খুব যত্ন নিয়ে কাজ করে। এবারের নাটকের গল্পটাও ছিল ভালো। গতানুগতিক ধারার বাইরের গল্প। তাই কাজটা করে করে ভালো লেগেছে।’