সেলিমের ‘যোজন যোজন দূর’
দেশ টিভিতে সম্প্রতি শেষ হলো শহীদুজ্জামান সেলিমের ধারাবাহিক নাটক কর্নেট। আজ থেকে এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর আরেকটি ধারাবাহিক নাটক। নাম যোজন যোজন দূর। সেলিম জানান, ধারাবাহিকটি তিনি তৈরি করেছিলেন গত বছর। আর এর পুরো কাজই হয়েছিল যুক্তরাষ্ট্রের ডালাসে। জনপ্রিয় টিভি সিরিজ ‘ডালাস’ যেখানে তৈরি হয়েছিল, সেই সাউথ ফোক র্যাঞ্চসহ ডালাস শহর, সারল্যান্ড ও ডাউন টাউনে নাটকটির শুটিং করেছেন তিনি।এই ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই প্রবাসী বাংলাদেশি। নাটকের অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মিস ইউএসএ ২০০৪’ প্রতিযোগিতায় অষ্টম হওয়া তারা ডার্বি। এর আগে তিনি মিস অ্যালাবামা হয়েছিলেন। এ ছাড়া আরও ছিলেন ডালাসের স্থানীয় কয়েকজন। তাঁদের নেওয়া হয়েছে ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে।সেলিম জানান, ওখানকার স্থানীয় সবাই ছিলেন বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রী।অভিবাসী বাঙালিদের জীবন, স্বপ্ন, সংকট, না-পাওয়ার কষ্ট ফুটে উঠেছে নাটকের গল্পে। এখানে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, সালমা রোজি, নাদের চৌধুরী, রুথবা হাসান, ফরহাদ হোসাইন, হূদিতা হোসাইন প্রমুখ।