সেলেনা অজনপ্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার হাজারো তরুণীর হূদয় ক্ষত-বিক্ষত হয়; যখন তিনি হেঁটে যান জাস্টিন বিবারের হাত ধরে। কিংবা সমবয়সী মেয়েরা তাঁকে ভেংচি কাটে বিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখলে। তিনি সেলেনা গোমেজ। এরই মধ্যে ভার্চুয়াল জগতে তাঁকে তুমুল গালিবর্ষণ করে মনের ঝাল মিটিয়েছে অসংখ্য বিবার ভক্ত। কারণ আর কিছু নয়, হিংসা, বিবার কেন তাঁকে পছন্দ করেন? কিন্তু মজার ব্যাপার হলো, হার্টথ্রব বিবারের হূদয়ে আসন গাড়তে পারলেও, স্কুলজীবনে সেলেনা ছেলেদের কাছে ততটা পাত্তা পাননি কখনোই। তেমনটাই বললেন তিনি, ‘স্কুলে আমার কখনোই কোনো বন্ধু ছিল না! ও রকম সময় যে কারোর কাছে খুব দুর্বিষহ। কষ্ট হলেও মনের কথা বলতে পারতাম না কাউকেই!’ তবে এখন যে সেই অবস্থার পরিবর্তন হয়েছে, তা বেশ স্পষ্ট, বিবার আছে না! ওয়েবসাইট।