সেলেনাকে কাঁদালেন জাস্টিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে বান্ধবী সেলেনা গোমেজকে কাঁদালেন জাস্টিন বিবার। তবে তা আনন্দাশ্রুই ছিল। ২২ জুলাই সেলেনার জন্মদিনে তাঁকে আর কাছের কিছু বন্ধু নিয়ে এক রেস্তোরাঁয় যান বিবার। সেখানে সবাইকে বলেন সেলেনা কতটা অসাধারণ এক মেয়ে। এসব শুনে সেলেনাও আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো পার্টির পরিকল্পনা নিজে করেছিলেন জাস্টিন। টেবিলে ছড়ানো ছিল গোলাপের পাপড়ি। সবকিছুই ছিল নিখুঁত। আর সেলেনার সঙ্গে এমন আচরণ করা হচ্ছিল যেন তিনি রাজকন্যা। ব্যাং শোবিজ।