সেলেনার জন্য গান লিখলেন বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকা সেলেনা গোমেজের জন্য একটি গান লিখেছেন জাস্টিন বিবার। গানটি প্রযোজনাও করবেন তিনি। এই তথ্য জানালেন ব্ল্যাক আইড পিসখ্যাত র্যাপার উইল আই অ্যাম (উইলিয়াম জেমস অ্যাডামস, জুনিয়র)। সম্প্রতি ‘টিন চয়েস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান থেকে ফেরার সময় বিমানে বিবারের সহযাত্রী ছিলেন তিনি। তখন বিবার তাঁকে বলেছিলেন, ‘আমি একটি গান শোনাতে চাই তোমাকে। গানটি লিখেছি আমি, প্রযোজনাও করছি। এটা লিখেছি সেলেনার জন্য।’ মিড ডে।