সেলেনার নজর জর্জ ক্লুনিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম করেছেন জাস্টিন বিবারের সঙ্গে। কিন্তু সেলেনা গোমেজ নাকি মন দিয়ে বসে আছেন জর্জ ক্লুনিকে! কিশোর জাস্টিনের সঙ্গ ছেড়ে এখন বয়স্কদের প্রতিই তাঁর মন ঝুঁকেছে। ৫২ বছর বয়সী ক্লুনির প্রতি দুর্বলতার কথা জানিয়ে দিয়েছেন খোলাখুলিই।জাস্টিন বিবারের সঙ্গে পুরোপুরি ছাড়াছাড়ি কেন জানি হচ্ছেই না তাঁর। দুজন এই আলাদা, আবার এই একসঙ্গে। তবে সেলেনার মা-বাবা নাকি একদমই পছন্দ করেন না এই সম্পর্ক। তাঁরা সেলেনাকে অনুরোধ জানিয়েছেন জাস্টিন থেকে দূরে থাকার।আর সেলেনা জানালেন, সব ছেড়ে এবার কাজে মন দেওয়ারই চেষ্টা করছেন তিনি। সামনে নাকি ভক্তদের একদম চমকে দেবেন। পিটিআই।