সেলেনার প্রথম প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

গানই এনে দিয়েছে বিশ্বময় পরিচিতি। পাশাপাশি অভিনয়ও করছেন। তবে সেলেনা গোমেজ জানালেন, গান নয়, অভিনয়ই ছিল তাঁর প্রথম প্রেম। সেলেনা তাই ভাবছেন, গানের ব্যস্ততা কমিয়ে দিয়ে অভিনয়ে আরও মনোযোগ দেবেন। এ বছর দুই জায়গাতেই সাফল্য পেয়েছেন। ‘কাম অ্যান্ড গেট ইট’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। সাফল্য পেয়েছে সিপ্রং ব্রেকার্স ছবিটিও।
সেলেনা বলেন, ‘আমি গান ছেড়েই দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা কখনো সম্ভব হবে বলে মনে হয় না। তবে আমার আরও বেশি অভিনয় করা দরকার। অভিনয়ই আমার প্রথম প্রেম।’ সেলেনা জানিয়েছেন, রোমান্টিক কমেডিই তাঁর পছন্দের। পিটিআই।