সেলেনার শাড়ি-চুড়ির লোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়িতে সেলেনা
শাড়িতে সেলেনা

পপতারকা সেলেনা গোমেজ মিনি স্কার্ট পরেই অভ্যস্ত। তবে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নেপালে এসে শাড়ি, চুড়ি আর টিপ পরার লোভ সামলাতে পারেননি তিনি।

উপমহাদেশের ঐতিহ্যবাহী এই পোশাক পরে ছবি তোলার পর ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন তিনি। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কমলা রঙের শাড়ি পরা ২১ বছর বয়সী সেলেনাকে চমত্কার মানিয়েছে বলেই মন্তব্য করেছেন তাঁর ভক্তরা। সেলেনা লিখেছেন, ‘এটা শাড়ি, সারি নয়।’

সেলেনা অবশ্য বিন্দি বা টিপের বেশ ভক্ত। প্রথমবার শাড়ি পরলেও এর আগে বেশ কয়েকবার তাঁকে টিপ পরতে দেখা গেছে। ‘কাম অ্যান্ড গেট ইট’ নামের সেলেনার জনপ্রিয় ভিডিও গানেও তাঁকে টিপ পরতে দেখা গেছে।