সোনাক্ষীর 'লুটেরা' ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী
সোনাক্ষী

দাবাং দিয়ে ক্যারিয়ারের শুরু। সোনাক্ষী সিনহা এরপর যত চরিত্র পেয়েছেন, বেশির ভাগের মধ্যেই ছিল দাবাং-এর ছাপ। বেশির ভাগ ছবিই ছিল নির্মল বিনোদনের, যেখানে তাঁর উপস্থিতি পর্দার গ্ল্যামার বাড়ানোর বেশি কিছু নয়। এরই মধ্যে কাজ করেছিলেন লুটেরাতে। যে ছবি দিয়ে সোনাক্ষী যেন হাঁফ ছেড়ে বেঁচেছিলেন অন্যরকম কিছু করতে পারার আনন্দে।

শুধু তা-ই নয়, মুক্তির এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রশংসিত হন শত্রুঘ্ন-তনয়া। সোনাক্ষীর টুইট, ‘লুটেরার এক বছর পেরিয়ে গেল। মনে হচ্ছে যেন গতকালের ছবি। কারণ এখনো এ নিয়ে প্রশংসা পাই। এই ভালোবাসার জন্য ধন্যবাদ।’ টিওআই।