সৈয়দ ইকবালের একক চিত্রকলা প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডাপ্রবাসী শিল্পী সৈয়দ ইকবালের ‘রং উৎস হূদয়’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বেঙ্গল গ্যালারিতে সন্ধ্যা ছয়টায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সৈয়দ ইকবাল এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান। প্রদর্শনীতে ৪৭টি শিল্পকর্ম রয়েছে। এটি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সৈয়দ ইকবালের জন্ম চট্টগ্রামে। তিনি ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনার প্লেট গ্রাফিক অ্যান্ড আর্ট কলেজ থেকে চারুকলায় ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১৪টি একক ও পাঁচটি দ্বৈত প্রদর্শনী আয়োজিত হয়েছে।