সৈয়দ জাহাঙ্গীরের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন দেশের বিশিষ্ট শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। ‘অফ ম্যান অ্যান্ড আর্থ টু’ শীর্ষক তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। এটি শিল্পীর ৪১তম একক শিল্পকর্ম প্রদর্শনী। উদ্বোধন করবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। প্রদর্শনী চলবে আগামী ২১ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি