সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটারে পদাতিক নাট্য সংসদ কাল বুধবার থেকে আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’।
এবার সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা পাচ্ছেন লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যজন আলী যাকের। গতকাল দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন পদাতিকের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী রফিক, শেখ মোসলেহ উদ্দিন, মমিনুল হক, ওয়াহিদুল ইসলাম প্রমুখ।