সৈয়দ শামসুল হকের একক কবিতা পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ গতকাল কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো
ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ গতকাল কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক l ছবি: প্রথম আলো

শিল্পসংগ্রাহক আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে শিল্পী এস এম সুলতানের নির্বাচিত চিত্রকর্মের একক প্রদর্শনী চলছে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ। শিল্পী সুলতানের মানসভুবন ও শিল্পজগৎ দর্শকদের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘পরাদৃিষ্ট’ শীর্ষক এই প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান । এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করা হয় কবি সৈয়দ শামসুল হকের একক কবিতা পাঠের আসর।
অনুষ্ঠানে লেখক সৈয়দ হক শিল্পী এস এম সুলতানকে স্মরণ করেন এবং সুলতানের কিছু স্মৃতিচারণা করেন। কবি শামসুল হক সুলতানকে উৎসর্গ করে বেশ কিছু কবিতা আবৃত্তি করেন।