প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির বনানী ক্যাম্পাসের সেমিনার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান।