সৈয়দপুরে ‘রক্তলাল সূর্য’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে সৈয়দপুর রেলওয়ে বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত রোববার রাতে শহীদ স্মৃতি পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে গীতি আলেখ্য রক্তলাল সূর্য ও নাটক শকুনের চোখ মঞ্চায়িত হয়। রেলওয়ে পরিবারের সদস্যরা এতে নেন।গীতি আলেখ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। রচনা করেন মঞ্জুর-উল-আলম চৌধুরী। এতে মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, বীরাঙ্গনা ও দেশ গঠনের নানা দিক ফুটিয়ে তোলা হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক শকুনের চোখ মঞ্চায়িত হয়। নাটকটির রচয়িতা আমিনুল হক ও এর নির্দেশনা দেন গোলাম মোস্তফা মহব্বত।