মিষ্টি আলু থেকে বানানো কোরিয়ান পানীয় সোজু, তাতেই মাতোয়ারা সাই। ‘যখন আমি খুশি থাকি, তখন খাই, দুঃখ হলে খাই, বৃষ্টি পড়লে খাই, গরমবোধ হলেও খাই, ঠান্ডা পড়লেও খাই।’ সোজুই নাকি তাঁর সেরা বন্ধু, বলেছেন সাই।
আগামী সেপ্টেম্বরে আসছে সাইয়ের নতুন অ্যালবাম। এর মধ্যেই তিনটি গান রেকর্ড করা হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। গ্যাংনামের মতো সাফল্য না পেলেও তাঁর পরের সিঙ্গেল ‘জেন্টলম্যান’ পেয়েছে প্রায় ৫০০ মিলিয়ন ইউটিউব ভিউ। দেখা যাক, নতুন অ্যালবাম কতটা সাফল্য পায়। এএফপি।