সোনম ও শহীদের বোঝাপড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার কি সোনম কাপুরের পালা! বলিউডের হাওয়ায় শহীদ কাপুরকে নিয়ে একটি গুজব ভাসছে। তরুণ এই অভিনেতা যে অভিনেত্রীর সঙ্গেই কাজ করেন, নিশ্চিতভাবে তাঁর প্রেমে মজেন। সম্প্রতি সোনম কাপুরের সঙ্গে মৌসম ছবির কাজ শেষ করেছেন। ছবিতে দুজনার আবেগঘন চুমুর একটি দৃশ্য আছে। ছবির প্রযোজক ও পরিচালক জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন, সোনম এমন একটা দৃশ্যে কাজ করতে আপত্তি জানাবেন। কিন্তু ঘটনাক্রম বুঝিয়ে বলার পর নিঃসংকোচে রাজি হয়ে যান অনিল তনয়া। প্রযোজক শীতল তালওয়ার বলেন, ‘সোনম চমৎকার একজন অভিনেত্রী। পরিচালক পঙ্কজ কাপুর ও শহীদ কাপুরের সঙ্গে তাঁর বোঝাপড়াটাও হয়েছে চমৎকার।’ কিন্তু নিন্দুকেরা বলছেন, ছবির অন্তরঙ্গতা বাস্তবে না রূপ নেয় এবার! স্পাইসজি ব্যুরো।