সোনম কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

আশা করা যাচ্ছে, এই বছরের মাঝামাঝি মুক্তি পাবে সোনম কাপুরের পরবর্তী ছবি খুবসুরত। অনিল কাপুর ফিল্ম কোম্পানি এবং ওয়াল্ট ডিজনি স্টুডিও একত্রে এই ছবি তৈরির কাজ করছে। ১৯৮০ সালে রেখা অভিনীত খুবসুরত ছবিটির পুনর্নির্মাণ বলা যেতে পারে একে। এ ছবির শুটিংয়ের ফাঁকে সোনম কাপুর ২১ মে টুইট করেছেন, ‘ডিজনির খুবসুরত-এর শুটিং করছি প্যারিসের ডিজনি ল্যান্ডে। নিঃসন্দেহে এটা পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা।’ সোনমের এই সুখী জায়গায় করা খুবসুরত দর্শকদের কতটা সুখী করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।