সোনমের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুড়ি ওড়াতে ‘মাঞ্জা’ দেওয়া সুতা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন সোনম কাপুর। ভারতের মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিলের কাছে তিনি এই আবেদন জানান। ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতায় কাচের প্রলেপ ব্যবহার করা হয়। এতে সুতা বেশ ধারালো হয়ে থাকে। এই সুতায় জড়িয়ে অনেক উড়ন্ত পাখির মৃত্যু ঘটে। এ কারণে পশুপাখির কল্যাণে নিয়োজিত সংগঠন পেটার পক্ষ থেকে তিনি এই আবেদন জানান। ওয়েবসাইট।