সোনমের প্রেরণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত কিনা এক প্রতারক নারীকে প্রেরণা হিসেবে নিলেন সোনম কাপুর! না, ভুল বুঝবেন না। আসলে এই প্রেরণা চরিত্রের প্রয়োজনে। ডলি কা ডোলি নামের নতুন ছবি করছেন অনিল-কন্যা। এই ছবির গল্প সত্য কাহিনি অবলম্বনে। উত্তর প্রদেশের এক নারীর চরিত্রকে ভাবনায় নিয়ে নির্মিত হয়েছেন সোনমের চরিত্রটি।
বেশ কয়েক বছর আগে ওই নারী আলোচনায় এসেছিলেন অদ্ভুত ধরনের প্রতারণা করে। সেই নারী একের পর এক বিয়ে করতেন, সুযোগ বুঝে বিয়ের রাতেই বরের টাকা নিয়ে ভেগে যেতেন। তাঁর সৌন্দর্য আর মোহনীয় ব্যবহারেই পটে যেত তরুণেরা। এভাবে অসংখ্য প্রতারণা করেছেন সেই নারী। শেষ পর্যন্ত ধরাই যায়নি তাঁকে। ইন্ডিয়ান এক্সপ্রেস।