সোনাক্ষীর প্রেরণা লায়লা আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি ছবিতে সোনাক্ষী
হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি ছবিতে সোনাক্ষী

মোহাম্মদ আলী নয় সন্তানের জনক। কিন্তু ‘বাপ কা বেটি’ হয়েছেন একজনই—লায়লা আলী। বাবার মতো লায়লাও বক্সিংকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। বেশ নামধামও কুড়িয়েছেন। আর সেই লায়লাকেই নিজের নতুন ছবির চরিত্রে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন সোনাক্ষী সিনহা।
অক্ষয় কুমারের সঙ্গে আবার জুটি বেঁধেছেন সোনাক্ষী। প্রযোজক বিপুল শাহর নতুন ছবি হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটিতে সোনাক্ষীকে বক্সারের ভূমিকায় দেখা যাবে। ছবিতে বক্সিং করার সময় সোনাক্ষী চুলের বিনুনি আর হাতের গ্লাভস হুবহু লায়লার অনুকরণে করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আমির খানের গজিনি দিয়ে আলোচনায় আসা এ আর মুরুগাডস। জুনে মুক্তি পাবে ছবিটি। টিএনএন।