সোনাক্ষীর বেফাঁস কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুই সপ্তাহ পরেই মুক্তি পাচ্ছে সালমান খানের ছবি দেবাঙ্গ। ছবি মুক্তির দিন যতই এগিয়ে আসছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বুক ততই দুরুদুরু করে উঠছে। ফলে ছবির প্রমোশন করতে গিয়ে বেশ কিছু বেফাঁস কথাও বলে ফেলছেন সোনাক্ষী। এক সাক্ষাত্কারে বলেও ফেললেন, তাঁর প্রিয় অভিনেতা হূত্বিক রৌশন। খুব ভালো লাগে তাঁকে। এ ছাড়া সালমান-ভাগ্যশ্রীর ছবি ম্যয়নে প্যায়ার কিয়া ছবিতে সালমান নয়, ভাগ্যশ্রীকেই তাঁর ভালো লেগেছে। প্রথম ছবির অভিনেতা সালমান খানকে নিয়ে বলেছেন, ‘আঙ্কেল আমাকে দারুণভাবে প্রেরণা জুগিয়েছেন।’ পাশাপাশি সোনাক্ষীকে সাংবাদিকেরা প্রশ্ন করেছেন, সালমান আপনার চেয়ে বয়সে দ্বিগুণ হওয়ায় প্রেমের দৃশ্যে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি? তাতেও সোনাক্ষী শুধুই হেসেছেন। আর এসব শুনে সালমান খান আদৌ কোনো রাগ করেননি। বরং বাচ্চা মেয়ে সোনাক্ষীর এসব উত্তর শুনে শুধুই হেসেছেন সালমান খান।