সোনার ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে বৃহস্পতিবার রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক সোনার ডিম। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, চঞ্চল চৌধুরী, শামীম জামান, শাহনাজ খুশি, তাহসিনা প্রমুখ।দাদি বহু বছর আগে নোয়াখালী থেকে উত্তরবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখন তাঁর ছেলেমেয়ের সংখ্যা ১১। বড় ছেলে ছাড়া আর কেউই তাঁর কাছে থাকে না। ভদ্রমহিলা সব সময় দরজা আটকে একটা সিন্দুক খুলে দেখেন, আবার তালা বন্ধ করে রাখেন। ভীষণ যত্নে আগলে রেখেছেন সিন্দুকটি। সবার ধারণা, সিন্দুকে বোধ হয় সোনার ডিম আছে। যা তিনি কাউকে দিতে চায় না। এ নিয়ে চলতে থাকে নানা ঘটনা।