সোনারগাঁ নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁর ঐতিহাসিক স্থাপত্যকর্মগুলোকে শিল্পের আলোয় উদ্ভাসিত করলেন শিল্পী প্রশান্ত কর্মকার। ‘সোনারগাঁ: প্রিন্টস অ্যান্ড পেইন্টিংস’ নামে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী চলছে ধানমন্ডির ৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির গ্যালারি শিল্পাঙ্গনে।শিল্পী জানালেন, ছাপচিত্রের বিভিন্ন মাধ্যম এবং অ্যাক্রেলিকে করা ৩৮টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। সোনারগাঁর ঐতিহাসিক স্থাপত্যগুলো কালের পরিক্রমায় ধ্বংসের মুখোমুখি। এর কোনো সংস্কার বা সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেই। ইতিহাসের সাক্ষী এসব দালনকোঠার নান্দনিক কাঠামোকে তিনি তুলে এনেছেন তাঁর কাজে। স্বাভাবিক কারণেই অঙ্কনকে প্রাধান্য দিয়ে বাস্তব রীতিতে কাজগুলো করা। এটি তাঁর একাদশতম একক প্রদর্শনী। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।