সোনারগাঁও হোটেলে ‘থার্টিফার্স্ট নাইট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ আয়োজন করা হয়েছে জমকালো পার্টি ‘থার্টিফার্স্ট নাইট’। অনুষ্ঠান শুরু হবে রাত নয়টায়, চলবে ভোর চারটা পর্যন্ত। এ আয়োজনে থাকছে ফ্যাশন শো, নাচ, ডিজে শো এবং গান। সুমনের কোরিওগ্রাফিতে ফ্যাশন শোতে অংশ নেবেন মেহজাবিন, তাহা, তন্ময়সহ আরও অনেকে। তৌফিক বাবুর কোরিওগ্রাফিতে নাচে অংশ নেবেন তৌফিক বাবু-ঐশী ও তাঁদের দল। থাকবেন চলচ্চিত্রের নায়ক নিরব। গান করবেন লেমিস। আসরজুড়ে থাকবে ডিজে হিমু ও ডিজে পরীর পরিবেশনা। আয়োজনটি পরিচালনা করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন। অনুষ্ঠানটির টিকিট পাওয়া যাচ্ছে সোনারগাঁও হোটেলের লবি এবং হেলভেশিয়ার বিভিন্ন শাখায়।