সোনিয়া ও মনমোহনের সঙ্গে আমিরের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেতা আমির খান। তাঁদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি এই অভিনেতা দিল্লিতে যান। এ সময় তিনি জনগণের মধ্যে কীভাবে সামাজিক সচেতনতা তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা করেন। সিটিজেনস অ্যালায়েন্স (নাগরিক মৈত্রী) নামের একটি সংগঠনের হয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসেন আমির। সংগঠনটির কর্মকাণ্ডের কথা শুনে প্রধানমন্ত্রী আশ্বস্ত হন। আমির খানকে তিনি সংগঠনের সৃজনশীল পরামর্শক হওয়ার প্রস্তাব দেন।মনমোহন সিং বলেন, ‘আমির খান সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। নিজের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অসামান্য গুণ রয়েছে তাঁর মধ্যে।’ শিশুর পুষ্টিহীনতা নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে সিটিজেনস অ্যালায়েন্সের প্রথম কাজ। ওয়েবসাইট।