সোনিয়া গান্ধীকে নিয়ে রিয়ালিটি শো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ও পারিবারিক সমস্যা, প্রতিকূলতা নিয়ে নির্মিত অসংখ্য টিভি সিরিয়াল সারাক্ষণ চ্যানেলগুলোতে চলছেই। এসবের ভিড়ে রিয়ালিটি শোগুলো এখন দর্শক বেশি টানছে। সে কথা মাথায় রেখেই এবার রাজনীতিনির্ভর একটি রিয়ালিটি শো করতে যাচ্ছে ভারতীয় টেলিভিশন চ্যানেল ডিডি ন্যাশনাল। সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জীবনকাহিনি তুলে ধরা হবে। তাঁর শৈশব, বেড়ে ওঠা, বিয়ে এবং ভারতের রাজনীতিতে প্রবেশ—এ সবই তুলে ধরা হবে রিয়ালিটি শোতে। শোটির নাম জানা যায়নি। ওয়েবসাইট।