সোনিয়া নয় প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ ঝাঁর রাজনৈতিক থ্রিলার রাজনীতিতে ভিন্নরূপে আসছেন ক্যাটরিনা। এত দিন শোনা যাচ্ছিল, সোনিয়া গান্ধীর কাছাকাছি ঘরানার একটি চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এবার ক্যাটরিনা নিজেই দিলেন চমকে দেওয়ার মতো এক খবর। আদতে সোনিয়া নয়, তাঁর মেয়ে প্রিয়াঙ্কার কথা মাথায় রেখেই দাঁড় করানো হয়েছে ক্যাটরিনার চরিত্রটি এবং তারও চেয়ে বড় খবর, কাছাকাছি মনে হলেও আসলে প্রিয়াঙ্কা বা সোনিয়া কারও চরিত্রের সঙ্গেই পুরোপুরি মিল নেই ক্যাটরিনার করা চরিত্রটির।‘প্রিয়াঙ্কার চলন-বলন সব প্রকাশজির (প্রকাশ ঝাঁ) পছন্দ এবং তাঁর মতো একজন আধুনিক, স্বাধীনচেতা নেত্রীই আমাদের দরকার ছিল। কিন্তু আমার চরিত্রটি মোটেও তাঁর জীবনভিত্তিক নয়।’ বলেছেন ক্যাটরিনা। ওয়েবসাইট।