সোনিয়ার উপস্থাপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের প্রতিযোগী সোনিয়া এবার উপস্থাপনা করছেন। অনুষ্ঠানের নাম ‘মিউজিক্যাল লাউঞ্জ’। গতকাল শুক্রবার চ্যানেল টোয়েন্টিফোরের এই অনুষ্ঠানের ধারণকাজ শুরু হয়েছে।সোনিয়া বলেন, ‘প্রথম উপস্থাপনা করছি। তাই শুরুতে নিজের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অনুষ্ঠানটি গানের, তাই রাজি হয়েছি।’ জানা গেছে, ‘মিউজিক্যাল লাউঞ্জ’ অনুষ্ঠানের ১১টি পর্ব উপস্থাপনা করবেন সোনিয়া। এই পর্বগুলোর শিল্পীদের মধ্যে থাকছেন ফেরদৌসী রহমান, লাকী আখান্দ্, কুমার বিশ্বজিৎ, শাফিন আহমেদ প্রমুখ।