সোনিয়ার চরিত্রে মনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করবেন মনিকা বেলুচ্চি। শেষ পর্যন্ত এ ব্যাপারে কংগ্রেস থেকে অনুমতি পেয়েছেন ছবিটির পরিচালক জগমোহন মুন্দ্রা। ২০০৭ সাল থেকে কংগ্রেসের সভানেত্রী ও রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে ছবি তৈরির চেষ্টা করছেন তিনি। মনিকা বেলুচ্চির ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ জানতে চাইলে জগমোহন বলেন, ‘সোনিয়ার সঙ্গে মনিকা বেলুচ্চির যথেষ্ট মিল রয়েছে। এ ব্যাপারে মনিকার সঙ্গে কথাও হয়েছে। মনিকা ইংরেজি, ইতালীয়, ফরাসিসহ আরও কয়েকটি ভাষা জানেন। এবার কংগ্রেস থেকে অনুমতি পাওয়ায় সোনিয়া গান্ধীকে নিয়ে ছবি তৈরি অনেক সহজ হয়ে গেল।’