প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সোহরাব খান (১৯৭৫-২০১৩)। তবে ছবি আঁকার প্রতি ছিল তাঁর ভীষণ নেশা। সময়-সুযোগ পেলেই রং-তুলি নিয়ে ক্যানভাসের সামনে বসে যেতেন। রঙের খেলায় চিত্রপটে মেলে ধরতেন নানা বিষয়। তেমনই কিছু চিত্রকর্ম নিয়ে সম্প্রতি প্রয়াত এই শৌখিন শিল্পীর একক প্রদর্শনী শুরু হলো গুলশানের বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র বেঙ্গল আর্ট লাউঞ্জে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহরাব খানের স্মৃতির সম্মানে নিবেদিত এ প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না।
প্রদর্শনীর অধিকাংশ চিত্রকর্ম আঁকা হয়েছে অ্যাক্রিলিকে। শিল্পকর্ম রয়েছে ৪০টি। তিন দিনব্যাপী প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। সোহরাব খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিষয়ের শিক্ষক ছিলেন। অবসর সময়ে তিনি ছবি আঁকতেন।