সোহরাব হোসেন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতের প্রবীণ শিল্পী সোহরাব হোসেন গুরুতর অসুস্থ। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মেয়ে নজরুলসংগীতের শিল্পী রাহাত আরা গীতি বলেন, ‘গুরুতর অসুস্থ অবস্থায় আব্বাকে গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত রোগের পাশাপাশি বহুমূত্র, হূদেরাগ, ফুসফুস, কানে কম শোনাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। সবকিছু মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা কিছুটা জটিল। তাঁকে নলের সাহায্যে কৃত্রিম উপায়ে খাবার দেওয়া হচ্ছে।’সোহরাব হোসেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আছেন। সোহরাব হোসেন স্বাধীনতা পদক, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা, নজরুল একাডেমি পদক, চ্যানেল আই পদকসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। তাঁর বয়স এখন ৯১ বছর।