সোহার কাছে কুপোকাত ২০ গুন্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা আলী  খান
সোহা আলী খান

নায়কের এক ঘুষিতে উড়ে গেলেন একজন। সেই উড়ন্ত মানুষটির ধাক্কা খেয়ে কুপোকাত হলেন আরও চারজন। নায়কের দুই পায়ের লাথিতে ধরাশায়ী হলেন চারজন। একাই লড়ে একঝাঁক গুন্ডাকে দেখে নিলেন নায়ক।
সিনেমায় এমনটিই হতে দেখা যায়। সোহা আলী খানের নতুন সিনেমায়ও তা-ই থাকছে। তবে চমকটি হলো, সোহা নিজেই এবার লড়বেন ২০ জনের সঙ্গে। তাও আবার প্রথম দৃশ্যেই। কলিং মিস্টার জো বি কারভালহো ছবিতে দেখা যাবে এমনই।
সোহা বলেন, ‘ছবিটি করার জন্য পাঁচ মিনিটেই রাজি হয়ে গিয়েছিলাম। আমাকে যখন বলা হলো, প্রথম দৃশ্যেই ২০ জনের সঙ্গে মারামারি করতে হবে, তখনই আমি “হ্যাঁ” বলে দিই।’
এই ছবিতে শান্তিপ্রিয়া ফাদনিস নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন সোহা। আইএএনএস।