সোহার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই সাইফ আলী খানের বিয়ের জন্য এত দিন অপেক্ষায় ছিলেন বোন সোহা আলী খান। সাইফের বিয়ে হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে সোহার বিয়ে নিয়ে গুঞ্জন। তবে পাত্র যে বলিউডের অভিনেতা কুনাল খেমু, তা আগেই জানা গিয়েছিল। কয়েক বছর ধরেই সোহা আর কুনালের সম্পর্ক। এ ব্যাপারে সোহা বা কুনাল দুজনেই কোনো রাখঢাক করেননি। কুনাল জানিয়েছেন, শিগগিরই তাঁরা বিয়ে করবেন। তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কুনাল আরও জানিয়েছেন, বিয়ের ব্যাপারে তাঁদের দুজনের পরিবার থেকে কোনো আপত্তি নেই। যদিও দুজনই নিজেদের কাজ নিয়ে এখন একটু ব্যস্ত আছেন, তবে এরই ফাঁকে বিয়েটা সেরে ফেলবেন। সম্প্রতি মুম্বাইয়ের খারেতে দুজন একটি ফ্ল্যাট কিনেছেন। জানা গেছে, বিয়ের পর তাঁরা সেখানেই থাকবেন।