সোহেল রানার পাশে চলচ্চিত্র পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অভিনেতা সোহেল রানা। এ উপলক্ষে সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্রের শিল্পী-পরিচালক-প্রযোজকেরা এক মতবিনিময় সভার আয়োজন করেন। এখানে সোহেল রানার পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেই। সভায় সোহেল রানাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোহেল রানা বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি মনে করি, দল যদি আমাকে সুযোগ দেয়, তবে অবশ্যই আমি মেয়র পদে নির্বাচনে জয়লাভ করতে পারব।’