সৌন্দর্যের রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। কুড়িতেই বুড়ি—তত্ত্বটাকে কাঁচকলা দেখিয়ে চলেছেন ৩০ বছর ধরে। এখনো বিশ্বের যেকোনো অষ্টাদশী সুন্দরীর সঙ্গে সমানে পাল্লা দিতে পারেন সান্ড্রা বুলক। কিন্তু কী রহস্য তাঁর বয়সকে সিন্দুকবন্দী করে রাখার? নারীরা বয়স যেমন সহজে ফাঁস করেন না, তেমনি সপ্তসিন্ধুর অতলে লুকিয়ে রাখতে চান তাঁদের সৌন্দর্যের রহস্য। তবে বুলক নিজেই ফাঁস করে দিয়েছেন সেই গোপন কথা। দুটো জিনিস তাঁকে এখনো বয়সকে ফাঁকি দিতে সাহায্য করে বলে অবলীলায় স্বীকার করেছেন এই অভিনেত্রী। এর একটা হয়তো আমরা অনুমান করে নিতেই পারি। সেটা হলো বেশ দক্ষ কয়েকজন মেকআপশিল্পী। তবে আরেকটি তথ্য আমাদের অনেকেরই অজানা। সেটা হলো শান্তির ঘুম। বুলকের মতে, ত্বকে বয়সের ছাপ পড়তে না দেওয়ার অন্যতম বড় শর্ত হলো পরিপূর্ণ ঘুমটা দেহকে দেওয়া।