সৌভাগ্যের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটিশ সংগীত তারকা সুজান বয়েলের জন্য এবারের জন্মদিন সৌভাগ্য বয়ে এনেছে। ১ এপ্রিল তিনি যখন তাঁর ৪৯তম জন্মদিন উদ্যাপন করবেন, তখন তাঁর হাতে থাকবে ৪০ লাখ পাউন্ডের চেক। বিশ্বব্যাপী সংগীত সফর আর প্রথম অ্যালবাম আই ড্রিমড আ ড্রিম বিক্রি থেকে তিনি এই বিপুল অর্থ পাচ্ছেন। ব্রিটেনের ইতিহাসে কোনো প্রথম অ্যালবামের দ্রুত বিক্রির ক্ষেত্রে এটি নতুন রেকর্ড গড়েছে। ব্রিটেনে প্রথম মাসেই অ্যালবামটির ৩১ লাখ কপি বিক্রি হয়। অন্যান্য দেশে বিক্রি হয় অ্যালবামটির ৮৫ লাখ কপিরও বেশি। এই অভাবনীয় সাফল্য সুজানের নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয়। প্রতিদিন ঘুম থেকে জেগে নিজের গায়ে তিনি চিমটি কেটে দেখেন বাস্তবে আছেন কি না। ওয়েবসাইট।