সৌমিত্র এখন
২০০৭ সালের সেপ্টেম্বরে যেমন দেখেছি, তেমনই আছেন সৌমিত্র। বরং সকালে পাঞ্জাবিতে তাঁকে আরও বেশি তরুণ বলে মনে হচ্ছিল। অল্প সময়ে কী আর কথা হবে! এসেছেন রবীন্দ্রনাথের ওপর একটি অনুষ্ঠান করতে, সে বিষয়েই একটু জানার ইচ্ছে হয়। সত্তোরোর্ধ্ব তরুণ বলেন, রবীন্দ্রনাথের ১৫০ বছর তো একটি ঘটনাই বটে। এর মধ্যে খানিকটা তা ৎ ক্ষণিকতাও হয়তো আছে। তবে অস্বীকার করা যাবে না, রবীন্দ্রনাথ নিয়ে মানুষের আগ্রহ, উ ৎ সাহ কিন্তু বাড়ছে। এর একটা বড় সুফল হলো, গ্রামবাংলার যে আপামর জনসাধারণ রয়েছে, তাদের কাছেও পৌঁছে যাচ্ছেন রবীন্দ্রনাথ। তারা রবীন্দ্রনাথে আগ্রহী হয়ে উঠছে। এখন রবীন্দ্রনাথ নামটি শুনলে কেউ বিস্মিত হয় না। টেলিভিশনেও অনবরত চলছে রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান। এটা ভালো।আমরা চার বছর আগে যেখানে কথা বলা শেষ করেছিলাম, তাতে ফিরে যাই এবার। কলকাতার চলচ্চিত্র নিয়ে ক্ষোভ ছিল তাঁর। ইদানীং কলকাতায় ভালো ছবি হচ্ছে। কতটা ভালো?‘এটা আমার মনে হয়, অন্তত শুধুই ছাপমারা ফর্মুলার ছবি থেকে সরে এসেছে কলকাতার বাংলা ছবি। কিন্তু সবকিছুই শিল্পের দিক দিয়ে ভালো হচ্ছে, এমনটা নয়। হ্যাঁ, বেড়েছে কারিগরি মান। অন্য রকম ছবি হচ্ছে, এটা আশার কথা। এ রকম ছবি হলে শিল্পভিত্তিক ছবি হওয়ার সম্ভাবনা জেগে ওঠে। টাকার লগ্নি হয়। ছবির জগ ৎ পাল্টে যায়। মানুষ তো এখন সিনেমাহলে গিয়ে ছবি দেখা ভুলেই গেছে। ডিভিডিতেই দেখে নেয়। কিন্তু যারা ছবি দেখতে যায় নিয়মিত, তারা জানে, হলে গিয়ে ছবি দেখার মানে তো শুধু ছবি দেখাই নয়, এটা আউটিং, বেড়ানো। হলে গিয়ে ছবি দেখার আকর্ষণ কমে যাবে, তা মনে করি না।’মনে করিয়ে দিলেন, ছবি বিশ্বাসের সঙ্গে যেদিন কাজ থাকত, সে দিনটিকে সার্থক বলে মনে হতো। তাঁদের মাপের অভিনেতাদের কাছ থেকে কাজ শেখা যায়। তাঁদের সময়কার অভিনয়ের রীতিটাই ছিল ভালো। সিরিয়াল-টিরিয়ালের কারণে আজকাল অভিনয়টাই খারাপ হয়ে গেছে। আর বললেন, সত্যজি ৎ রায়ের সঙ্গে কার তুলনা করব। পৃথিবীতে ওই মাপের পরিচালক কজন আছেন?কিছুদিন আগে কিং লিয়র নাটকটিতে অভিনয় করেছেন তিনি। হ্যামলেট নাটকের মূল চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল একসময়, কিন্তু ঠিক বয়সে সে নাটক করার সুযোগ আসেনি। লিয়র নিয়ে কি সন্তুষ্ট তিনি?‘আমি একটু অসন্তুষ্ট ধরনের মানুষ। কিছুতেই আমি সন্তুষ্ট হই না। নাটকটি যে শেষ পর্যন্ত করতে পেরেছি, সেটা তৃপ্তির কারণ। এখন আরও কিছু যদি করা যায়।কবিতা নিয়ে একটা দারুণ কথা বললেন, ‘এখন যাদের মধ্যে কবিতা নিয়ে আগ্রহ আছে, তাদের অধিকাংশই নিজেরা কবি। নতুন ছেলেমেয়েদের মধ্যে কবিতা নিয়ে আগ্রহ কম। শঙ্খদা, সুনীল, শক্তিদের প্রজন্মে মানুষ শুধু কবিতা নয়, কবিকেও জানত, বুঝত। এখন সে রকম হয় না।’বাংলাদেশের নাটক-চলচ্চিত্র নিয়ে বললেন, এখানে কিছু ভালো কাজ হচ্ছে। তা ৎ পর্যপূর্ণ ঘটনা নিয়ে নাটক বাধা হচ্ছে এখানে। এটা শিল্পের দৃষ্টিতে ভালো দিক।২০০৯ সালে অতনু ঘোষের অংশুমানের ছবি চলচ্চিত্রে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। একজন অভিনেতা যিনি বহুদিন অভিনয় থেকে দূরে সরে আছেন। এক নব্য পরিচালক তাঁকে ছাড়া ছবিটি তৈরি করবেন না। পরিচালকের আগ্রহে শেষ পর্যন্ত ছবিটিতে তিনি অভিনয় করেন। সেটা চলচ্চিত্র, নিজে থেকে সৌমিত্র এখনো নতুন নতুন চরিত্রে অভিনয় করে আনন্দ পান। সত্তরোর্ধ্ব বয়সেও এখনো তাঁর ভরাট কণ্ঠস্বর, দেহভাষা মুগ্ধ করে দর্শক-শ্রোতাকে। সেটা আর একবার বোঝা গেল ‘অঃনিশেষ প্রাণ’ অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণে।চরিত্রের সন্ধানে এখনো ছটফট করেন সৌমিত্র। এই ছটফটানি কবে যাবে?চার বছর আগে করা একই প্রশ্নের একই উত্তর পাওয়া গেল এবারও,‘ওটা আমি মাটি নিলে তবে যাবে।’