সৌমিত্রকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক সন্দীপ রায় (অভিনেতা দিলীপ রায়ের ভাতিজা)। নাম সৌমিত্র রিভিজিটেড। গত সোমবার সন্ধ্যায় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হলো কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় মিলনায়তনে। এ সময় সৌমিত্র চট্টোপাধ্যায়সহ উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী। ভারত সরকারের চলচ্চিত্র বিভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্র এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআর যৌথভাবে এই তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।