স্কলাসটিকায় 'মুক্তধারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যানুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল গতকাল শুক্রবার সন্ধ্যায়। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তধারা। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আজকের দিনে বিদ্যালয়গুলোতে পাসের হার বেড়েছে। কিন্তু পাসের কী অবস্থা, তা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেই বোঝা যায়। শুধু শিক্ষিত হলে চলবে না, প্রকৃত মানুষ হতে হবে। তাঁর জন্য শিল্প-সংস্কৃতির বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ। নাজমুল ইসলামের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করে সপ্তম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত।