স্কারলেট জোহানসন ও রায়ান রেনল্ডসের বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালোবাসার সঙ্গে এই সম্পর্ক শুরু করেছিলাম। ভালোবাসার সঙ্গেই তার ইতি টানতে চাইছি।’ দুজনের এ মন্তব্যই বলে দেয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই ছাড়াছাড়িটা হতে যাচ্ছে স্কারলেট জোহানসন (২৬) এবং রায়ান রেনল্ডসের (৩৪)।কদিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন এই তারকা জুটি। বিচ্ছেদ চাওয়ার কারণ হিসেবে তাঁরা দেখিয়েছেন দুজনের মধ্যকার ‘অপূরণীয় ব্যবধান’।২০০৮ সালের সেপ্টেম্বর মাসে এই হলিউড তারকা জুটি বিয়ে করেছিলেন। ওয়েবসাইট।