স্কুল পর্যায়ে বছরব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারায়ণগঞ্জের পাঁচটি স্কুলের শিশুদের মতো সারা দেশের শিশুরা যেদিন পাঠ্যসূচির পাশাপাশি সপ্তাহে অন্তত একটি সুস্থ চলচ্চিত্র দেখবে, সেদিন চলচ্চিত্রের চেহারা বদলে যাবে। সৃজনশীল চলচ্চিত্রের প্রভাবে বেড়ে ওঠা শিশুরাই হবে আগামী দিনের ভালো ছবির দর্শক ও নির্মাতা।’ বললেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। ‘এই বাংলায় চলচ্চিত্র কেন্দ্র’ সংগঠনের উদ্যোগে স্কুল পর্যায়ে বছরব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বাংলায় শিল্পঘর সংগঠনের সমন্বয়ক কাজী শাহীদুল ইসলাম। আলোচনায় অংশ নেন কাশেম জামাল, মুজিবুল হক, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চেইঞ্জেস স্কুলের প্রধান শিক্ষক মাকসুদ ইবনে রহমান, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, বেইলি স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, এই বাংলায় চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক তারিক হাসান ও সূচনা আফরোজ।