স্কুল পালানোর অপরাধে অভিনন্দন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে ছোটদের জন্য তৈরি হলো নাটক ইশকুল পালিয়ে। মন্টি শিপলু আর টুটুল বেশ কিছুদিন ধরেই স্কুল পালাচ্ছে। প্রতিদিন চারটি ক্লাসের পর তিন বন্ধুকে আর পাওয়া যায় না। কোথায় যায়, কেউ জানে না। শ্রেণীশিক্ষক বারবার ধমক দেওয়ার পরও কোনো কাজ হয়নি। শিক্ষক একদিন তাদের নিজ কক্ষে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে দেন। সে চিঠিতে লেখা, ‘আমার স্কুুলের সব ছাত্র যেদিন তোদের মতো সচেতন হবে, সেদিন আমার গর্বে বুক ভরে যাবে। তোদের অভিনন্দন। দেশের সব ছাত্র একদিন তোদের মতো সচেতন হবে—এটা আমি আশা করি।’ এমনি গল্প নিয়ে দুই পর্বের নাটক লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। নাম ইশকুল পালিয়ে। পরিচালনা করেছেন মাসুদুল হাসান। আর তা দেখানো হবে একুশে টিভিতে। নাটকে অভিনয় করেছেন ইনামুল হক, সুষমা, মৃণাল দত্ত, দীপ্ত, আসিফ, ইশতি, শান্ত, সবুজসহ আরও অনেকে।