স্কুল ফাঁকি দিই না: জাস্টিন বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনএজ পপ তারকা জাস্টিন বিবার সম্প্রতি জানান, তিনি স্কুলে ফাঁকি দেন না। কারণ, শিক্ষকেরা তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তিনি তাঁদের অনেক শ্রদ্ধা করেন। বললেন, ‘সত্যি বলছি, আমি নিয়মিত স্কুলে যাওয়ার চেষ্টা করি। সেখানে অনেক শিক্ষক আছেন, যাঁরা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা আমার ভেতর সব সময় থাকে।’ নিউইয়র্ক শহরে ‘পেন্সিলস অব প্রমিজ’ নামে এক শিক্ষামূলক কাজে অর্থ সংগ্রহ করার সময় তিনি এ কথা বলেন। এই সংগীততারকা মজা করে বলেন, ‘আমি খারাপ ছেলে নই। শুধু ক্লাসে একটু বেশি কথা বলি, এই আর কী!’