স্কুল বানিয়ে দিলেন বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালার অবহেলিত শিশুদের জন্য স্কুল বানিয়ে দিয়েছেন জাস্টিন বিবার। শুধু অর্থসাহায্য নয়, স্কুল নির্মাণকাজে কাঁধ মিলিয়ে অংশও নিয়েছেন এই পপ তারকা। এখানে একটি কনসার্টে এসেছিলেন তিনি। কনসার্ট শেষ করার পর স্থানীয় একটি গ্রামে গিয়ে স্কুল বানিয়ে দেন বিবার। টিএমজেডডটকমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘেমেনেয়ে একাকার বিবার শার্ট খুলে উদোম গায়েই কাজ করছেন। নিজের পায়ের জুতা খুলে সেটি এক কিশোরের পায়েও পরিয়ে দিয়েছেন। নিজের বলে এই সফরের একটি ভিডিও পোস্ট করে বিবার লিখেছেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।’ আইএএনএস।