স্কুল শিক্ষক যখন মিলিয়নিয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল শিক্ষক জিতে নিলেন মিলিয়ন ডলার। জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে (কেবিসি) এসে ভারতের অন্যতম দরিদ্রতম রাজ্য বিহারের অধিবাসী এই শিক্ষক হয়ে গেছেন কোটিপতি।অমিতাভ বচ্চন উপস্থাপনায় ওই অনুষ্ঠানে সুশীল কুমার নামের ওই ব্যক্তি সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতেছেন ১০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যা পাঁচ কোটি রুপি। এ যেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ চলচ্চিত্রের বাস্তব গল্প।২৭ বছর বয়সী সুশীল কুমার পেশায় একজন কম্পিউটার অপারেটর ও স্কুলশিক্ষক। তাঁর মাসিক আয় ভারতীয় মুদ্রায় ছয় হাজার রুপির একটু বেশি। মাত্র কয়েক মাস আগেই তিনি বিয়ে করেছেন। সুশীলের ভাই সুধীর বলেন, এই অনুষ্ঠানের জন্য সুশীলের ব্যাপক প্রস্তুতি ছিল। সে রীতিমতো পড়াশোনা করে প্রস্তুত হয়েছে। তিনি আরও বলেন, সুনীল বিবিসি হিন্দি সার্ভিসের নিয়মিত শ্রোতা। তাই তিনি সব বিষয়ে খোঁজখবর রাখতেন।কোটিপতি হতে পেরে উচ্ছ্বসিত সুশীল কুমার বলেন, ‘আমি স্বপ্নেও এই পুরস্কারের কথা ভাবিনি।’ তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারের সবার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য একটি সুন্দর বাড়ি কিনবেন। সেই সঙ্গে কিছু ধার-দেনাও শোধ করবেন।