স্কুল হকি টুর্নামেন্ট নিয়ে এস আই টুটুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস আই টুটুল
এস আই টুটুল

আজ শুরু হচ্ছে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট ২০১৪’। বেলা তিনটায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে এস আই টুটুল ও তঁার ব্যান্ড ধ্রুবতারা পরিবেশন করবে টুর্নামেন্টের থিম সং ‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ’। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ।

এস আই টুটুল জানান, এবারই প্রথম তিনি এই টুর্নামেন্টের জন্য থিম সং গাইছেন। স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের হকির ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য গানটি বিশেষ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা৷ দেশের ৬৪টি জেলার ১০২টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।